রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে ১৫টি ককটেল ও দুটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
এসআরবি-২-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান রাত সাড়ে ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো উদ্ধার করে। স্ক্যান করার পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।’

