পর্তুগাল দল ছেড়ে যাওয়ার খেসারত, সাময়িক নিষিদ্ধ রোনালদো

পর্তুগাল জাতীয় দল ছেড়ে হঠাৎ চলে যাওয়ার বিতর্কিত সিদ্ধান্তের রেশ কাটেনি এখনো। এর মাঝেই বড় ধাক্কা খেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই মহাতারকার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। একই সঙ্গে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছে।

এফপিএফের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত কার্যধারা শুরু হয়েছে।’ অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটিকে ‘জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে ফেডারেশন। চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্তুগালের সব ধরনের ম্যাচ থেকে রোনালদো সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত আসছে…

Related Articles

Latest Posts