ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সোমবার রাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।

এদিকে, মান্না গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে  প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি আরও লেখেন, ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়।

‘এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে  প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

Related Articles

Latest Posts