চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নীলফামারীর বর্তমান ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

