কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা নতুন একটি গজলধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘অনায়াসে’।
এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন গালিব হাসান।
এক ভিডিও বার্তায় রুনা লায়লা জানান, গানটি নতুন আঙ্গিকে বাংলা গজল হিসেবে তৈরি করা হয়েছে।
তার ভাষায়, এ ধরনের গান আগে খুব একটা হয়নি।
প্রথমে গানটি এককভাবে গাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান বাপ্পা মজুমদার।
তিনি রুনা লায়লাকে গানটি শোনালে সঙ্গে সঙ্গে গাওয়ার সিদ্ধান্ত নেন। তবে গান শোনার পর রুনা লায়লা মত পরিবর্তন করে বলেন, গানটি তিনি একা নয়, বাপ্পার সঙ্গে দ্বৈতভাবে গাইতে চান।
পরে দুজন মিলে গানটি রেকর্ড করেন।
রুনা লায়লা বলেন, বাপ্পা প্রথমে অবাক হলেও পরে তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করেন।
এদিকে দীর্ঘ বিরতির পর রুনা লায়লা শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’-এর জন্য ‘জ্বালা জ্বালা’ গানেও কণ্ঠ দিয়েছেন, যার সুর করেছেন প্রীতম হাসান।
সবকিছু ঠিক থাকলে ‘অনায়াসে’ গানটি আগামী মে মাসে প্রকাশ করা হবে।

