নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে এনআইডির মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ এপ্রিল এনআইডির সাবেক মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। তার স্থলাভিষিক্ত হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

