রাইফেল হাতে ট্রাম্প বললেন ‘ভদ্র সাজার দিন শেষ’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, দেশটিকে ‘দ্রুত বুদ্ধিমান হতে হবে’।

এএফপি জানিয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে তাকে একটি অ্যাসল্ট রাইফেল হাতে দেখা যাচ্ছে এবং তার পেছনে রয়েছে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য।

সেই ছবির ওপর বড় অক্ষরে লেখা—‘নো মোর মি. নাইস গাই!’ অর্থাৎ, ‘ভদ্র সাজার দিন শেষ!’।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ‘ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা কীভাবে একটি অ-পরমাণু চুক্তি স্বাক্ষর করতে হয়, সেটাও জানে না। তাদের দ্রুতই বুদ্ধিমান হতে হবে!’

Related Articles

Latest Posts