মিতোমা-মিনামিনোকে ছাড়া জাপানের বিশ্বকাপ দল

অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। এটি হতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে জাপানের অষ্টম উপস্থিতি। ‘সামুরাই ব্লু’দের সর্বোচ্চ সাফল্য শেষ ষোলো পর্যন্ত পৌঁছানো, যা তারা করেছে চারবার। এবারও অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী এক দল গড়েছেন প্রধান কোচ হাজিমে মোরিইয়াসু।

দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। লিভারপুলের এই মিডফিল্ডার এপ্রিল মাসে গোড়ালির গুরুতর চোটে পড়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছেন তিনি। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতার ওপরই অনেকটা ভরসা জাপানের।

তবে বড় ধাক্কা হয়ে এসেছে কাওরু মিতোমার অনুপস্থিতি। ব্রাইটনের এই উইঙ্গার চোটের কারণে বিশ্বকাপের দলে জায়গা পাননি। গত কয়েক বছরে জাতীয় দলের আক্রমণভাগে তার গতি ও ড্রিবলিং ছিল জাপানের অন্যতম বড় শক্তি। একই কারণে দলে নেই তাকুমি মিনামিনোও।

𝗦𝗔𝗠𝗨𝗥𝗔𝗜 𝗕𝗟𝗨𝗘
SQUAD ANNOUNCEMENT

𝗚𝗞
HAYAKAWA Tomoki Kashima Antlers
OSAKO Keisuke Sanfrecce Hiroshima
SUZUKI Zion Parma Calcio 1913

𝗗𝗙
NAGATOMO Yuto FC Tokyo
TANIGUCHI Shogo Sint-Truidense VV
ITAKURA Kou AFC Ajax
WATANABE Tsuyoshi… pic.twitter.com/iT5Fz5bCg9

— サッカー日本代表 (@jfa_samuraiblue) May 15, 2026

অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন ইয়তো নাগামোতো। জাতীয় দলের হয়ে ১৪৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডার খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ।

দলে জায়গা পেয়েছেন ইউরোপের বিভিন্ন লিগে খেলা একাধিক পরিচিত মুখ। রক্ষণে থাকছেন তাকেহিরো তোমিয়াসু ও হিরোকি ইতো। মাঝমাঠে আছেন দাইচি কামাদা, রিতসু সোয়ান এবং তাকেফুসা কুবো। আক্রমণভাগে দায়িত্ব থাকবে দাইজেন মায়েদা ও আয়াসে উয়েদাদের কাঁধে।

জাপানের বিশ্বকাপ দল

গোলরক্ষক:
জিয়ন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।

ডিফেন্ডার:
ইউতা নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা।

মিডফিল্ডার:
জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্ডো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি।

ফরোয়ার্ড:
কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো।

 

Related Articles

Latest Posts