এবার শেষ ওভারে দিল্লির জয়ের নায়ক মিলার

গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই শেষ ওভারের ‘খলনায়ক’ আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে বীরের বেশে মাঠ ছাড়লেন। গত ম্যাচে হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করে সমলোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন ডেভিড মিলার। তবে এবার আর ভুল করেননি এই প্রোটিয়া ব্যাটার। শেষ ওভারের কঠিন সমীকরণ দুই বিশাল ছক্কায় মিলিয়ে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস।

ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে আরসিবি। ওপেনার ফিল সল্ট শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, তিনি খেলেন ৩৮ বলে ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন টিম ডেভিড (২৬)। দিল্লির পক্ষে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিয়ে রানের গতি টেনে ধরার চেষ্টা করেন।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছিল দিল্লি। ভুবনেশ্বর কুমারের সুইংয়ে দিশেহারা হয়ে টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত বিদায় নিলে হারের শঙ্কা জাগে ডিসি শিবিরে। তবে সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক কে এল রাহুল ও ট্রিস্টান স্টাবস।

রাহুল করেন ৩৪ বলে ৫৭ রান এবং স্টাবসের ব্যাট থেকে আসে ৬০ রান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের ভিত পায় দিল্লি। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচটি আবারও জমে ওঠে।

শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৫ রান। বোলিংয়ে রোমারিও শেফার্ড। প্রথম দুই বলে কেবল দুই রান দিয়ে চাপ তৈরি করেছিলেন তিনি। তবে পরের তিন বলে দুই ছক্কা আর এক চারে ম্যাচ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মিলার। মাত্র ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

 

Related Articles

Latest Posts