দারুণ বোলিংয়ে বাংলাদেশের সেশন

দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর তাতে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। দারুণ বোলিংয়ে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

রোববার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন স্পট দাপট স্বাগতিক দলের। লাঞ্চ বিরতি পর্যন্ত ৪ উইকেটে ৯৬ রান তুলেছে পাকিস্তান। এই সেশনে কেবল ৭৫ রান তুলেছে সফরকারীরা। 

উইকেট অনেকটা ব্যাট করার জন্য সহজ হয়ে গেছে, তবে আকাশ মেঘলা থাকলে পেসাররা বাড়তি সুবিধা পাবেন। আগের দিন জানিয়েছিলেন লিটন দাস। রোববার দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশে জমে থাকা মেঘ সহায়ক হয় পেসারদের। 

দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পান তাসকিন। তার বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারিতে খোঁচা মারেন আব্দুল্লাহ ফজল। প্রথম স্লিপের দিকে যাওয়া বল দুরন্ত দক্ষতায় ছোবল মেরে গ্লাভসে জমান লিটন দাস। 

আরেক প্রান্তে শরিফুল ইসলাম টানা একই লেন্থে বল করে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরছিলেন। সেই চাপে হাঁসফাঁস করতে গিয়ে তাসকিনের বলে কাবু হয়েছেন আজান আওয়াইসও। তাসকিনের পরের ওভারে ব্যাট-প্যাড গলে তার সহজ ক্যাচ যায় শর্টে থাকা মুমিনুল হকের হাতে। ১০ ওভারে ২৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

এরপর শান মাসুদ আর বাবর আজম একটা জুটি পেয়ে যান। তবে জুটি বড় হওয়ার আগেই আক্রমণে এসে সফল হন মিরাজ। স্কয়ার ড্রাইভ খেলতে গিয়ে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। 

বাবর দ্রতই রান আনছিলেন, তার সঙ্গে থিতু হওয়ার চেষ্টায় থাকা সাউদ শাকিল মিরাজকে সুইপের মতো খেলতে গিয়ে হয়েছেন কট বিহাইন্ড। 

৭৯ রানে ৪ উইকেট হারানোর পর সালমান আলি আঘাকে নিয়ে প্রতিরোধের চেষ্টায় আছেন বাবর। ৫ম উইকেট জুটিতে তারা যোগ করেছেন ১৭ রান। বাবর ৩৭ ও সালমান ৬ রান নিয়ে ক্রিজে আছেন।

 

 

 

Related Articles

Latest Posts