সৌদিতে ঈদুল আজহা ২৭ মে

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ রোববার গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে, এই দুই দেশ ২৭ মে ঈদুল আজহা পালন করবে।

অন্যদিকে, তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ অনুসরণ করে ক্যালেন্ডার তৈরি করে। সেখানেও আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা।

Related Articles

Latest Posts