সাভারে এনসিপির কর্মসূচি মঞ্চে ককটেল বিস্ফোরণ, আহত ১

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টা ২৬ মিনিটে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভারের তারাপুর মাঠে পৌঁছান। নেতাকর্মীরা মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। ওই সময় অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন এনসিপি নেতা সারজিস আলম। স্থানীয় দুইজন নেতার স্বল্প বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়।

Related Articles

Latest Posts