যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজ চীনের ‘উপহার’ ছিল না: বেইজিং

সম্প্রতি ইরানের জন্য পাঠানো চীনের ‘উপহার’ বহনকারী জাহাজ আটকে দেওয়ার যে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি আরও জানান, দেশগুলোর মধ্যে বাণিজ্য স্বাভাবিকভাবেই চলা উচিত।

যুক্তরাষ্ট্র এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি রেখেছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে।

এর প্রতিক্রিয়ায় ইরান কার্যত প্রণালিটি বন্ধ করে দিয়েছে, বাণিজ্যিক জাহাজ আটক করেছে এবং পুরো উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছে।

পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

 

 

Related Articles

Latest Posts