মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে জাহাজ থেকে মালামাল খালাসের সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে জেলার পশ্চিম মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

মৃত হাসান খান (৩৫) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মালেখ খানের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এএসএম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ সিমেন্ট ফ্যাক্টরির নদীতে নোঙর করা জাহাজ থেকে মালামাল খালাসের সময় আকস্মিক বজ্রপাতে হাসান গুরুতর আহত হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Latest Posts