‘বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়’

বাংলাদেশ ক্রিকেটের পথচলায় রোমাঞ্চকর মুহূর্ত আর মহাকাব্যিক জয় এসেছে আরও, কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া যেন ছাপিয়ে গেল সবকিছুকে। যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিকেই এখন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ও স্মরণীয় সাফল্য হিসেবে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় কেবল দ্বিতীয়বারের মতো দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলো বাংলাদেশ। পরাশক্তি অস্ট্রেলিয়া ছিলো পুরো শক্তির স্কোয়াড। টেস্ট র‍্যাঙ্কিং ও চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেরও তারা শীর্ষ দল। এমন দলের বিপক্ষে বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে তা নিয়ে ছিলো সংশয়। তবে সব হিসেবে এলেমেলো করে বাংলাদেশ দল আনল অবিস্মরণীয় মুহুর্ত। 

ডারউইনে রোববার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধামে।

ম্যাচ শেষে অধিনায়ক শান্তর কণ্ঠে ঝরল সেই গর্ব ও আত্মবিশ্বাসের সুর। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যত অর্জন এসেছে, সবকিছুর ওপর স্থান পাবে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া এই ঐতিহাসিক টেস্ট জয়, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি, সামনেও আমরা নতুন কিছু করে দেখাতে পারব।; 

দলীয় পারফরম্যান্সের এমন এক অভাবনীয় প্রদর্শনী দেখা গেছে, যেখানে মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে সব দিক থেকে কোণঠাসা করে ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পেস অ্যাটাকের দাপট থেকে শুরু করে টপ এবং লোয়ার অর্ডারের নিখুঁত ও দায়িত্বশীল ব্যাটিং—সব মিলিয়ে এটি কোনো অলৌকিক জয় ছিল না, বরং টানা পাঁচ দিন ধরে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া মেনে বিশ্বমানের ক্রিকেট খেলার ফসল।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই চেনা কন্ডিশনে যেভাবে আধিপত্য বজায় রেখে প্রতিপক্ষকে পরাস্ত করা হয়েছে, তা আগে কখনো দেখেনি দেশের ক্রিকেট। শান্তর সঙ্গে দ্বিমত করার সুযোগ তাই কম।

বাংলাদেশ অধিনায়ক জানান তারা যে পারফরম্যান্স করেছেন তাতে নিজের ও দলের জন্য গর্ব হচ্ছে তার, ‘সত্যি খুব আনন্দ লাগছে, নিজেকে নিয়ে এবং পুরো দলের পারফরম্যান্স নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। আমরা অনেক কষ্ট করেছি, আর এ ধরনের একটা জয় পেয়ে সত্যি অনেক ভালো লাগছে।’

Related Articles

Latest Posts