ফারাজ হোসেনের জন্মদিনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ফারাজ আইয়াজ হোসেনের ৩০তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলার ঘাটাইল উপজেলার ভাণী কাতরা ঝড়কা বাজারে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, নাক-কান-গলা, দন্ত, হৃদরোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু রোগের বিনামূল্যে চিকিৎসা দেন। পাশাপাশি রোগীদের ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার শেখ মো. রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে হামলার সময় ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন তার বন্ধু অবিন্তা কবির ও তারিশি জৈনের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ওই হামলায় একাধিক বিদেশিসহ ২২ জন নিহত হন।

তিনি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও শাহনাজ রহমানের নাতি। ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও মুহাম্মদ ওয়াকারের সন্তান ছিলেন ফারাজ।

Related Articles

Latest Posts