পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন।

স্বাস্থ্যগত কারণে তিনি আজ মঙ্গলবার পদত্যাগ করতে যাচ্ছেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মতিউর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ পদত্যাগ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে ২০২৪ সালের ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

তৎকালীন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন এবং কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করার একদিন পর তার এই নিয়োগ হয়েছিল।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তখন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
 

Related Articles

Latest Posts