নানা পাটেকরের আলোচিত ১০ সিনেমা

বলিউড অভিনেতা নানা পাটেকর কখনো গ্যাংস্টার, কখনো পুলিশ, কখনো বাবা, আবার কখনো খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে তাকে হিন্দি ও মারাঠি সিনেমার নানা চরিত্রে দেখেন দর্শক।

আজ বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে গোয়ায় মারা গেছেন নানা পাটেকর। রেখে গেছেন অসংখ্য স্মরণীয় সিনেমা ও চরিত্র। ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, ফিরে দেখা যাক তার সেরা দশটি কাজ।

nana patekar

‘পারিন্দা’ (১৯৮৯)

বিদু বিনোদ চোপড়ার ‘পারিন্দা’ সিনেমায় আন্না চরিত্রে অভিনয় করে নানা পাটেকর ব্যাপক প্রশংসা পান। খলনায়ক হলেও চরিত্রটিকে গতানুগতিকভাবে তুলে ধরেননি তিনি। শান্ত ও স্বাভাবিক অভিনয়ের মধ্যেই আন্নার ভয়ংকর দিকটি ফুটিয়ে তুলেছিলেন।

nana patekar

‘আঙ্গার’ (১৯৯২)

‘আঙ্গার’ সিনেমায় নানা অভিনয় করেন মজিদ খান নামে এক ব্যবসায়ী-গ্যাংস্টারের চরিত্রে। ঠাণ্ডা মাথার এই চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এই সিনেমার জন্য তিনি প্রথমবার ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কার পান।

nana

‘ক্রান্তিবীর’ (১৯৯৪)

‘ক্রান্তিবীর’-এ প্রতাপ নারায়ণ তিলকের চরিত্রে নানা পাটেকার ছিলেন একজন ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিচ্ছবি। তার সংলাপ ও অভিনয় সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়। এই চরিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান।

nana

‘অগ্নিসাক্ষী’ (১৯৯৬)

এই সিনেমায় নানা অভিনয় করেন একজন রক্ষণশীল স্বামীর চরিত্রে। খুব বেশি চিৎকার বা নাটকীয়তা ছাড়াই তিনি চরিত্রটির ভয়ংকর দিক তুলে ধরেন। তার অভিনয় সিনেমাটির আবেদন বাড়িয়েছিল।

nana

‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২)

সিনেমার নারসিংহ চরিত্রে নানা ছিলেন পরিবারের সর্বময় কর্তা। তার উপস্থিতিই সিনেমায় আলাদা আকর্ষণ তৈরি করেছিল। কঠোরতার পাশাপাশি চরিত্রটির ভেতরের বাবাকেও তুলে ধরেছিলেন তিনি।

nana

‘আব তাক ছাপ্পান’ (২০০৪)

এই সিনেমার সাধু আগাশে চরিত্রে নানা পাটেকর ছিলেন একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। অপরাধীদের সঙ্গে লড়াই করতে করতে যে মানুষটি ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে। আর সেই দিকটি নানার অভিনয়ে স্পষ্ট হয়ে উঠেছিল।

nana

‘ওয়েলকাম’ (২০০৭)

ওয়েলকার সিনেমার উদয় শেঠি চরিত্রে নানা পাটেকরের অভিনয় আজও দর্শকদের মনে আছে। অপরাধী হয়েও সম্মানজনক জীবন কাটাতে চাওয়া এই ডনের চরিত্রে তার অভিনয় হয়ে উঠেছিল সিনেমার অন্যতম বড় হাসির জায়গা। চরিত্রটি পরে ব্যাপক জনপ্রিয় হয়।

nana patekar

‘রাজনীতি’ (২০১০)

প্রকাশ ঝার ‘রাজনীতি’ সিনেমায় নানা অভিনয় করেন ব্রিজ গোপালের চরিত্রে। রাজনীতির নেপথ্যে থাকা একজন কৌশলী মানুষ হিসেবে তার অভিনয় ছিল বেশ আলাদা।

nana

‘দ্য অ্যাটাকস অব ২৬/১১’ (২০১৩)

২৬/১১ মুম্বাই হামলা নিয়ে নির্মিত এই সিনেমায় নানা পাটেকর তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। নিজের সংযত অভিনয়ের মাধ্যমে সেই ভয়াবহ ঘটনার ভার ও শোককে তুলে ধরেছিলেন দর্শকের সামনে।

nana patekar

‘নটসম্রাট’ (২০১৬)

মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অবসর নেওয়া মঞ্চ অভিনেতা গণপতরাও বেলভালকরের চরিত্রে অভিনয় করেন নানা। চরিত্রটির নানাদিক অসাধারণভাবে তুলে ধরেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবে বিবেচিত।

বলিউড অভিনেতা নানা পাটেকর পর্দায় এলেই চরিত্রটি আলাদা করে চোখে পড়ত। কখনো তার কণ্ঠ, কখনো চোখের দৃষ্টি, আবার কখনো অভিনয়, সবকিছুতেই ছিল নিজস্ব ছাপ। তার চলে যাওয়ার পরও সেই অভিনয়ের স্মৃতি দর্শকদের মনে থেকে দীর্ঘকাল।

Related Articles

Latest Posts