চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর দ্য ডেইল স্টারকে বলেন, ‘আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি সঠিক সময়ে নতুন মেয়াদের নির্বাচন সম্পন্ন হবে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।

Related Articles

Latest Posts