মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন ইঙ্গিত সত্ত্বেও, প্রতিনিধিদলের গঠন সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, এই আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও অংশ নেবেন।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাকিস্তানে যাবেন না জেডি ভ্যান্স।

