বিআরটিসির চেয়ারম্যান তারিকুল, বান্দরবানের ডিসি নাজনীন

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ন্যস্ত করেছে।

অন্যদিকে, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

লতিফ মোল্লাকে দায়িত্বভার হস্তান্তর করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তিনি ওইদিন তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এদিকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাজনীন সুলতানাকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বান্দরবানের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা উপসচিব মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
 

Related Articles

Latest Posts