গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের ডেগিরচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৭ তলা ভবনের তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশন থেকে ৩টি, কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর মধ্যে ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Related Articles

Latest Posts