কোরবানির দ্বিতীয় দিনে আহত হয়ে ঢামেকে ৯৫ জন

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৯৫ জন।

আজ শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল কোরবানির প্রথম দিনে রাত ১০টা পর্যন্ত ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ১৯৫ জন।

ঢামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের বেশিরভাগই পশু জবাই ও মাংস কাটাকাটির সময় কেটে গিয়ে কিংবা কোরবানির পশুর আঘাতে আহত হয়েছেন।

Related Articles

Latest Posts