এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
আজ সোমবার কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় বলে জানায় বার্তাসংস্থা এএফপি।
ঘোষণায় জানানো হয়, ছাঁটাইয়ের সংখ্যা তাদের বৈশ্বিক কর্মী সংখ্যার প্রায় ২ শতাংশ।
মাইক্রোসফটের ভাষ্য, এটি এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন। এর আওতায় আগামী অর্থবছরে প্রায় ৩ হাজার ২০০টি গেমিং-সংশ্লিষ্ট পদ বিলুপ্ত করা হবে।
এছাড়া চারটি গেম স্টুডিও আলাদা বা বিক্রি করা হবে। আরও একটি স্টুডিও পর্যালোচনার আওতায় রয়েছে, যা শেষ পর্যন্ত বন্ধও হয়ে যেতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

