২৩ দিন পর পাওয়া গেল কলাবাগান থানার নিখোঁজ এসআই রাকিবুলকে

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার তাকে খুঁজে পাওয়ার পর বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া এসআই রাকিবুল এখন চিকিৎসাধীন। তার সঙ্গে কথা বলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। তবে এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওই দিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তার সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়। দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ তার সন্ধান মিলল।

এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

 

Related Articles

Latest Posts