সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনে তিনি মারা যান।

বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ আজ রাত ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’

বিডিনিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল।’

Related Articles

Latest Posts