আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু নাটকীয় এক সমাপ্তিতে সেই স্বপ্নে ইতি টানল স্পেন। ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর করা একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
বাংলাদেশ সময় সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
ম্যাচে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও একের পর এক সুযোগ নষ্ট করায় কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। তাতে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই আসে নির্ধারণী মুহূর্ত।
৮৫তম মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামা মিকেল মেরিনো যোগ করা সময়ের প্রথম মিনিটেই গোলরক্ষককে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। তার সেই গোলেই নিশ্চিত হয় স্পেনের জয় এবং শেষ হয় রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ অভিযান।
বিস্তারিত আসছে…

