প্রধানমন্ত্রীর গাড়িবহরে অনুপ্রবেশ করায় যুবক আটক

প্রধানমন্ত্রীর গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীতে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মহিবুল্লাহ মুবিন (৩০) মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে।

ওসি জানান, বিকেল ৪টার দিকে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাইড শেয়ার করেন বলে দাবি করেন। ওই সময় তিনি কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন।

রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।

আজ বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীতে অনুপ্রবেশের এ ঘটনা ঘটে।

Related Articles

Latest Posts