নুহাশের সিনেমায় আফজাল হোসেন

নুহাশ হুমায়ুন তার কাজের মাধ্যমে মেধার পরিচয় রেখেছেন। দেশে-বিদেশে তার কাজ আলোচিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে। 

সেই ধারাবাহিকতায় এবার তিনি সিনেমা পরিচালনা করছেন। নতুন সিনেমার নাম মুভিং বাংলাদেশ।

মুভিং বাংলাদেশ সিনেমার শিল্পীদের নাম এখনো প্রকাশ করেননি নুহাশ। 

তবে, নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, চিরসবুজ নায়ক আফজাল হোসেন এই সিনেমায় অভিনয় করছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শকরা তাকে দেখতে পারবেন।

সূত্র আরও জানায়, আফজাল হোসেন কয়েকটি দিন মুভিং বাংলাদেশ সিনেমার শুটিং করেছেন। বাকি শুটিং কিছুদিনের মধ্যেই শেষ হবে।

নুহাশ হুমায়ুনের সিনেমায় কাজ করার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আফজাল হোসেন। তবে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

এদিকে, মুভিং বাংলাদেশ সিনেমা ছাড়াও আরও দুটো ওয়েব সিরিজে অভিনয় করছেন আফজাল হোসেন।

এছাড়া, আগামী মাসে একটি নাটকের শুটিং করার কথা রয়েছে।

উল্লেখ্য, মুভিং বাংলাদেশ সিনেমার কাহিনী গড়ে উঠেছে একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে।

Related Articles

Latest Posts