নরসিংদীতে মৃদু ভূমিকম্প

নরসিংদী ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
 

Related Articles

Latest Posts