ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে মোট ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৮ জন মারা গেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৩৮০ জন। 

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে দুই হাজার ৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

Related Articles

Latest Posts