আদাবরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর আদাবরের একটি খাল থেকে নারীর খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে আদাবর-১০ এলাকার বালুর মাঠের কাছে খালে মরদেহের কয়েকটি অংশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ‘খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জানতে পেরেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত চলছে।

Related Articles

Latest Posts