স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কেউ

আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড করেছে স্পেন। সেখানে রয়েছে বড় চমক। তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে দলে রাখেননি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে।

সোমবার ঘোষিত লা রোহাদের স্কোয়াডে তিনজন গোলরক্ষক, আটজন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও আটজন ফরোয়ার্ড আছেন। রিয়ালের কেউ না থাকলেও স্প্যানিশ ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আটজন সুযোগ পেয়েছেন। তারা হলেন হোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তরেস ও লামিন ইয়ামাল।

দীর্ঘ ৭৬ বছর পর এমন কিছুর দেখা মিলেছে। ১৯৫০ সালের আসরের পর এই প্রথম রিয়ালের কোনো ফুটবলার ছাড়া বিশ্বকাপ খেলবে স্প্যানিশরা।

২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সবশেষ তিনটি আসরে মোটেও ভালো করতে পারেনি। ২০১৪ সালে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর ২০১৮ ও ২০২২ সালে তারা বাদ পড়ে শেষ ষোলোতে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে যৌথভাবে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। তাদের তিন প্রতিপক্ষ হলো উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। আসর শুরুর আগে তারা ইরাক ও পেরুর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেতিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাউ কুবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্ত (অ্যাথলেতিক বিলবাও), মার্ক পুবিল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)

মিডফিল্ডার: পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স বায়েনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল)

ফরোয়ার্ড: মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তরেস (বার্সেলোনা), বোরহা ইগলেসিয়াস (সেল্‌তা ভিগো), ভিক্তর মুনোজ (ওসাসুনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা)।

Related Articles

Latest Posts