রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর দেড়টার দিকে একটি পলিথিনের ভেতর থেকে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করা হয়।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ঢুকিয়ে ওই বাড়িটির বেজমেন্টে রেখে যায়।

পরিদর্শক জালাল উদ্দিন বলেন, তার বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি। পিবিআই ঘটনাস্থলে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts