ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বাবা-মাকে মারধর করায় ২ ভাইকে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল কুদ্দুসের ২ ছেলে রেজু মিয়া (২৫) ও তরিকুল ইসলাম (২৩)।
ধোবাউড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি বলেন, বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ২ ভাইকে এ দণ্ড দেন।

