বাংলাদেশ বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের আফগানিস্তান দল ঘোষণা

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া রহমত শাহ।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান। এটি টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সঙ্গে তাদের আয়োজিত প্রথম ম্যাচ। এরপর ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।

টেস্ট দলে নেই রশিদ-ইব্রাহিম, ফিরেছেন ইয়ামিন

দীর্ঘমেয়াদি ফরম্যাটে ধকল এড়াতে এবং চিকিৎসকদের পরামর্শে টেস্ট স্কোয়াড থেকে বিশ্রামে রাখা হয়েছে রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে। ভারত সিরিজ মিস করার পর টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার ইসমাত আলম।

চলতি আহমদ শাহ আবদালি প্রথম শ্রেণীর টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমদজাই। ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর ফিরেছেন বাঁহাতি স্পিনার জিয়াউর রহমান আকবর। স্কোয়াডে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার খলিল গুরবাজও।

টি-টোয়েন্টি থেকে বাদ নবী, যুক্ত হলেন তরুণরা

জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ও দরবেশ রসুলি। তবে ওয়ানডে দলে বহাল রয়েছেন নবী।

টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার আবদুল্লাহ তারাখিল ও এশিয়ান গেমসে অভিষেক হওয়া মোহাম্মদ আকরাম। এ ছাড়া মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফরিদ আহমেদ মালিককে। টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাবেন ইব্রাহিম জাদরান।

একনজরে সফর সূচি

একমাত্র টেস্ট (বনাম বাংলাদেশ): ৯-১৩ অক্টোবর (আবুধাবি)
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ: ১৭-২৩ অক্টোবর (আবুধাবি ও শারজাহ)
টি-টোয়েন্টি সিরিজ (বনাম জিম্বাবুয়ে): ২৭ অক্টোবর, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর (শারজাহ)
দুই ম্যাচের টেস্ট সিরিজ (বনাম জিম্বাবুয়ে): ৫-৯ নভেম্বর ও ১৩-১৭ নভেম্বর (শারজাহ)

আফগানিস্তান টেস্ট স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আফসার জাজাই (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ আতাল, আবদুল মালিক, হাসমতুল্লাহ শাহিদি, রহমানুল্লাহ জাদরান, শাহিদুল্লাহ কামাল, ইসমাত আলম, কাইস আহমেদ, জিয়াউর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সলিম সাফি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ: বহির শাহ মাহবুব, নাসির খান মারুফখিল, বিলাল সামি, বশির আহমেদ।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাসমতুল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজানফর, বিলাল সামি, জিয়াউর রহমান শরিফি, ফজলহক ফারুকী ও ইয়ামিন আহমদজাই। রিজার্ভ: কাইস আহমেদ।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ আতাল, মোহাম্মদ আকরাম, শাহিদুল্লাহ কামাল, এজাজ আহমদজাই, আজমতুল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক। রিজার্ভ: ফারিদুন দাউদজাই, কাইস আহমেদ, নাঙ্গিয়ালাই খান।
 

Related Articles

Latest Posts