ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়।
নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি মো. আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। গত ১০ মার্চ থেকে আমিনুল ইসলাম ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

