খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

সার বিতরণ ব্যবস্থায় নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবে।

পরিপত্রটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরেও পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts