জাসদ কার্যালয় থেকে আওয়ামী লীগ সন্দেহে আটক অন্তত ৩০

রাজধানীর জিপিও এলাকার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আজ শনিবার বিকেলে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের ডেপুটি কমিশনার আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জাসদ কার্যালয়ের ভেতরে সভা করছেন ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযান এখনো চলছে বলে বিকেল ৫টার দিকে জানিয়েছেন তিনি।

আক্তার হোসেন আরও জানান, আটকদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ তাদের পরিচয় যাচাই করবে।

Related Articles

Latest Posts