২২ বল করেই পাঁচ উইকেট নিলেন স্টার্ক, কাঁপছে বাংলাদেশ

প্রথম টেস্টে ভালো না করায় তীব্র সমালোচনায় পড়া মিচেল স্টার্ক দারুণভাবে ঘুরে দাঁড়ালন। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেস কিংবদন্তির ঝাঁজে উড়তে থাকা বাংলাদেশ দল পড়েছে প্রবল চাপে। ৪ ওভার বল করেই স্টার্ক নিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। 

পাঁচ উইকেট নিতে স্টার্কের লেগেছে ২২ বল। অবশ্য টেস্টে এটাই তার দ্রুততম পাঁচ উইকেট নয়। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বল করেই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। যা টেস্ট ক্রিকেট ইতিহাসেই দ্রুততম।

ম্যাকাইর গ্রেট রিফ অ্যারেনায় টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। স্টার্কের প্রথম বলেই ব্যাট পেতে স্লিপে ধরা দেন সাদমান ইসলাম। পরের ওভারে প্রায় একইভাবে বিদায় তানজিদ হাসান তামিমের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে প্রথম বলেই হয়ে যান  এলবিডব্লিউ। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। 

পরের ওভারে মুমিনুল হকও ফুল লেন্থের বলে ব্যাট পেতে দেন ক্যাচ। আর লিটন দাসকে দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ বানান তিনি। লিটনকে অবশ্য বাড়তি বাউন্সারে স্লিপেও ক্যাচ বানিয়েছিলেন, সেটা হাতছাড়া হওয়ার পরের বলেই সাফল্য পান তিনি। অবশ্য উইকেটটি পেতে রিভিউ নিতে হয়েছে তাকে।

স্টার্কের এমন মূর্তিতে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। ডারউইনে ঐতিহাসিক জয় পেয়ে উড়তে থাকা সফরকারীরা এবার কঠিন চ্যালেঞ্জের সামনে।২২ বল করেই পাঁচ উইকেট নিলেন স্টার্ক, কাঁপছে বাংলাদেশ 

প্রথম টেস্টে ভালো না করায় তীব্র সমালোচনায় পড়া মিচেল স্টার্ক দারুণভাবে ঘুরে দাঁড়ালন। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেস কিংবদন্তির ঝাঁজে উড়তে থাকা বাংলাদেশ দল পড়েছে প্রবল চাপে। ৪ ওভার বল করেই স্টার্ক নিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। 

পাঁচ উইকেট নিতে স্টার্কের লেগেছে ২২ বল। অবশ্য টেস্টে এটাই তার দ্রুততম পাঁচ উইকেট নয়। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বল করেই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। 

ম্যাকাইর গ্রেট রিফ অ্যারেনায় টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। স্টার্কের প্রথম বলেই ব্যাট পেতে স্লিপে ধরা দেন সাদমান ইসলাম। পরের ওভারে প্রায় একইভাবে বিদায় তানজিদ হাসান তামিমের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে প্রথম বলেই হয়ে যান  এলবিডব্লিউ। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। 

পরের ওভারে মুমিনুল হকও ফুল লেন্থের বলে ব্যাট পেতে দেন ক্যাচ। আর লিটন দাসকে দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ বানান তিনি। লিটনকে অবশ্য বাড়তি বাউন্সারে স্লিপেও ক্যাচ বানিয়েছিলেন, সেটা হাতছাড়া হওয়ার পরের বলেই সাফল্য পান তিনি। অবশ্য উইকেটটি পেতে রিভিউ নিতে হয়েছে তাকে।

স্টার্কের এমন মূর্তিতে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ দল। ডারউইনে ঐতিহাসিক জয় পেয়ে উড়তে থাকা সফরকারীরা এবার কঠিন চ্যালেঞ্জের সামনে।

Related Articles

Latest Posts