২১ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন মামুনুল

শেষ পর্যন্ত বুট জোড়া তুলে রাখলেন দেশের ফুটবলের অন্যতম তারকা মামুনুল ইসলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ম্যাচ দিয়ে সব ধরণের ফুটবলকে বিদায় জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে ফর্টিস। তবে ম্যাচের চেয়ে আলোচিত ঘটনা ছিল মামুনুলের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা। এই ম্যাচে দিয়ে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

এদিন ম্যাচে মামুনুল খেলেছেন ২৫ মিনিট। এরপর অভিজ্ঞ মিডফিল্ডারকে উঠিয়ে তরুণ মুরশেদ আলীকে মাঠে নামানো হয়। তবে মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন দুই দলের খেলোয়াড়রা। বাফুফে ও ক্লাবের কর্মকর্তাও মামুনুলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ বিদায় সংবর্ধনা জানান, যার মধ্য দিয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক আবেগঘন সমাপ্তি ঘটে।

আর ম্যাচেও দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় তুলে নেয় মামুনুলের দল ফর্টিস। এই জয়ে ১৫ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানটি আরও সুসংহত করেছে ফর্টিস। শীর্ষস্থানে থাকা কিংসের চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা মামুনুল জাতীয় দলে সুযোগ পান ২০০৮ সালে। সবশেষ ম্যাচে ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে। লাল-সবুজ জার্সিতে সবমিলিয়ে খেলেছেন ৬৭টি ম্যাচ। দেশের বাইরে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব অ্যাটলেটিকো ডি কলকাতার (এডিকে) হয়ে লিগ শিরোপা জেতা এই ফুটবলার ঘরোয়া ফুটবলে ট্রফি জিতেছেন ১৬টি।

 

Related Articles

Latest Posts