২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি, স্পেনের রদ্রি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপেসহ ছয়টি দেশের তারকারা স্থান পেয়েছেন।
বুধবার প্রকাশিত এই সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় আছেন যৌথভাবে স্পেন ও ফ্রান্সের। আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন দুজন। আর একজন করে ফুটবলার আছেন ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের।
২০২৬ বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্ট:
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
ডিফেন্ডার: পেদ্রো পোরো (স্পেন), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), দায়োত উপামেকানো (ফ্রান্স), মার্ক কুকুরেয়া (স্পেন)
মিডফিল্ডার: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।

