আগের দিন দেশের বাইরে ডাবল সেঞ্চুরিতে সাকিব আল হাসান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মুশফিকুর রহিমের পাশে নাম লিখিয়েছিলেন তাওহিদ হৃদয়। এবার তাদের ছাড়িয়ে গেলেন ডানহাতি ব্যাটার। দেশের বাইরে প্রথম শ্রেণীতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণীতে এটি সব মিলিয়ে তৃতীয় ট্রিপল সেঞ্চুরির নজির।
২০০৭ সালে প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি (৩১৩) করেন রকিবুল হাসান। ২০২০ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে তাকে ছাড়িয়ে ৩৩৪ রান করেন তামিম ইকবাল। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ। এবার হৃদয় তৃতীয় হিসেবে এই ছোট্ট ক্লাবে ঠাঁই পেলেন।
আগের দিন ২০৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়। এদিন নেমে টেল এন্ডারদের নিয়ে এগিয়ে যান তিনি। নাঈম হাসান ও হাসান মুরাদের সঙ্গে ছোট দুই জুটির পর রেজাউর রহমান রাজাকে নিয়ে গড়েন বড় জুটি।
ফ্ল্যাট উইকেটে রাজাও ছিলেন অবিচল। পচেফস্ট্রমে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের শেষ দিনে ৬০০ ছাড়িয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ। নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগুনো ম্যাচে বাংলাদেশ বেশ বড় লিডের পথে।
বিস্তারিত আসছে

