সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছে। এদিকে ফ্রান্সে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন।
আজ রোববার এ দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
এতে ১৪ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
তবে, আরামকোর কর্মীদের বহনকারী ওই হেলিকপ্টারটি কী কারণে এবং ঠিক কোন এলাকায় বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
অন্যদিকে, ফ্রান্সের পূর্বাঞ্চলের তোমব্লেইন শহরে বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, নিহতদের মধ্যে ১০ জন যাত্রী ও একজন পাইলট।

