সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আনতে সারওয়ার আলম সম্প্রতি পদক্ষেপ নেন। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তাকে প্রত্যাহারের নির্দেশ এল।

তবে প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এখনো নতুন কাউকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগও দেওয়া হয়নি।

ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় আলোচনায় আসেন সারওয়ার আলম। সিলেটের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। এরপর তাকে সিলেটে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Related Articles

Latest Posts