সাড়ে তিনশোর আগে থামল বাংলাদেশ, প্রত্যাশার চেয়ে কত কম?

আবুধাবি টেস্টে যেভাবে শুরু করেছিল বাংলাদেশ মনে হচ্ছিল পাঁচশো ছাড়িয়ে যাওয়া খুবই সম্ভব। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস থেমেছে সাড়ে তিনশোর আগে।

শনিবার দ্বিতীয় দিনের লাঞ্চের আগে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সকালের প্রায় প্রথম ঘণ্টা শেষ দুই উইকেট নিয়ে লড়াই চালান নাঈম হাসান। ৬৭ বলে তিনি ৩৫ রানে অপরাজিত থাকলেও বাকি সবাই আউট হয়ে যান।

May be an image of textআগের দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে নেমে আরও ২৯ রান যোগ করার পর মোহাম্মদ সালিমের বলে ফেরেন তাইজুল ইসলাম। কট বিহাইন্ডের উইকেটটি রিভিউ নিয়ে নেন আফগানরা। পরে ইবাদত হোসেনকে ছেঁটে ইনিংস মুড়ে দেন ইয়ামিন আহমেদজাই।

সালিম ৮২ রানে পান ৪ উইকেট, ৭৯ রানে তিন উইকেট পান ইয়ামিন।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় রান ৩৬০। এখানে বেশ কয়েকবারই প্রথম ইনিংসে পাঁচশো ছাড়ানো পুঁজি দেখা গেছে। প্রথম ইনিংসের রানই মূলত গড়ে দেয় ম্যাচের গতিপথ। টস জিতে তাই বড় রানের খোঁজে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

উদ্বোধনী উইকেটে তানজিদ-সাদমান মিলে আনেন ১২৪ রানের জুটি। এতে বিশাল পুঁজির ভিত হয়ে গিয়েছিল। কিন্তু তানজিদ ৮৩ ও সাদমান ৬৭ করে বিদায় নেওয়ার পর বদলে যায় ছবি। মিডল অর্ডারে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের ব্যর্থতায় নড়বড়ে হয়ে যায় পথচলা।

পরে লিটন দাসের ব্যাটে আবার ঘুরে দাঁড়ানোর অবস্থা আসে। লিটন ফিফটি করে ফিরে গেলে চারশোর কাছে যাওয়া হয়নি সফরকারী দলের। উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো থাকায় অন্তত ৫০-৬০ রান কম করার আক্ষেপ থাকবে।

 

Related Articles

Latest Posts