মোহাম্মদপুরে ২ গ্রুপের সংঘর্ষে ‘এলেক্স’ গ্রুপের হোতা ইমন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ‘এলেক্স’ গ্রুপের হোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন—সাইফ, তুহিন ও রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এলেক্স ইমন’ ও ‘আরমান-শাহরুখ’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমনের বিরুদ্ধে দুটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

 

 

 

 

Related Articles

Latest Posts