পূজা উদযাপন ফ্রন্টের ৪ সদস্যের আংশিক কমিটি

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আগের সব কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে চার সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল রোববার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে গতকাল অনুষ্ঠিত বিশেষ সভায় পূজা উদযাপন ফ্রন্টের আগের সব কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে চার সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আংশিক কমিটির সভাপতি অপর্না রায় দাস, সিনিয়র সহসভাপতি রমেশ দত্ত, সাধারণ সম্পাদক বাবু মিল্টন বৈদ্য ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Latest Posts