পর্তুগালের হয়ে রোনালদোর আইকোনিক ‘৭’ নম্বর জার্সি পরবেন রাফায়েল লিয়াও!

টানা দুই ম্যাচ বেঞ্চে বসে থাকার পর নাটকীয়ভাবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিস্তায়ানো রোনালদো। আর তাতেই উয়েফা নেসন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগাল দলের খেলোয়াড়দের জার্সি নম্বরে এসেছে বড় পরিবর্তন—রোনালদোর সেই আইকনিক ‘৭’ নম্বর জার্সি পরে মাঠে নামবেন রাফায়েল লিয়াও।

Após a conferência de imprensa do Selecionador Nacional, e no seguimento de uma conversa com o Presidente da Federação Portuguesa de Futebol, tomei a decisão de deixar o estágio da Seleção Nacional. A seu tempo, direi a verdade a todos os Portugueses sobre as razões que motivaram a minha saída da equipa nacional, à qual sempre me dediquei. Agora é tempo de desejar boa sorte a Portugal e a todos os meus companheiros de equipa, sem exceção.

— Cristiano Ronaldo (@Cristiano) September 30, 2026

উয়েফার দেওয়া পর্তুগালের স্কোয়াড লিস্টে নতুন করে জার্সি নম্বরও দেওয়া হয়েছে। যেখানে দেখা গেছে লিয়াও এখন পর্তুগালের হয়ে ‘৭’ নম্বর পরে নামবেন।

সাধারণত ১৭ নম্বর জার্সি পরে মাঠে নামতেন লিয়াও৷  তিনি ৭ পেয়ে যাওয়ায় তার সাবেক ১৭ নম্বর জার্সিটি দেওয়া হয়েছে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ফাবিও সিভাকে। এছাড়া ইনজুরি কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় রয়েছেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস।
 

Related Articles

Latest Posts