এক পর্যায়ে আফগানিস্তানের স্কোর ছিলো ৪ উইকেটে ২১৯। বাংলাদেশের পুঁজির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলো তারা। তবে নতুন বল হাতে নিয়েই সব হিসেব বদলে দেন হাসান মাহমুদ। তার মোহনীয় স্পেলে ২১ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় আফগানিস্তান। হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে হাসান কাড়েন আলো।
মাইলফলক ও অর্জনসমূহ:
প্রথম বাংলাদেশী পেসার হিসেবে টেস্টে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন।
অলক কাপালী (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩) পর টেস্টে হ্যাট্রিক করা তৃতীয় বাংলাদেশী বোলার।
১৭টি টেস্টে ও ২৯টি ইনিংসে দ্রুততম বাংলাদেশী পেসার হিসেবে ৫০টি টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছেছেন।
মাশরাফি বিন মর্তুজা (৭৮), শাহাদাত হোসেন (৭২) ও তাসকিন আহমেদের (৫৯) পর ৫০টি টেস্ট উইকেট নেওয়া চতুর্থ বাংলাদেশী পেসার। সামগ্রিকভাবে, ৫০টি টেস্ট উইকেট নেওয়া অষ্টম বাংলাদেশী বোলার তিনি।
টেস্টে বাংলাদেশী পেসারদের মধ্যে যৌথভাবে সর্বাধিক ৪টি করে পাঁচ উইকেটের তালিকায় শাহাদাত হোসেনের সঙ্গে যুক্ত হলেন।
তার এই হ্যাট্রিকটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০তম হ্যাট্রিক।

